News71.com
 Bangladesh
 24 Mar 16, 07:24 AM
 764           
 0
 24 Mar 16, 07:24 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে আরও ৫ টি নতুন বিষয় ।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে আরও ৫ টি নতুন বিষয় ।।

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে আরো পাঁচটি বিষয়ে অনার্স চালু হচ্ছে। একই সঙ্গে চালু হচ্ছে থিয়েটার স্টাডিজে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৩তম সভায় এ বিষয়গুলোর সঙ্গে এ সংক্রান্ত রেগুলেশনস ও সিলেবাস অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ সভায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন।

অনার্সের নতুন বিষয়গুলোর মধ্যে রয়েছে- ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, থিয়েটার এ্যান্ড মিডিয়া স্টাডিজ, মিউজিক, এ্যারোনটিক্যাল এ্যান্ড এভিয়েশন সায়েন্স এবং এভিয়েশন ম্যানেজমেন্ট ।

একাডেমিক কাউন্সিলের সভায় অটিস্টিক শিক্ষার্থীদের জন্য পরীক্ষার নির্ধারিত সময়ের অতিরিক্ত আরো সময় বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

সভায় উপাচার্য বলেন, ‘আমাদের জাতীয় চাহিদা ও উন্নয়ন ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আরো নতুন নতুন বিভাগ ও বিষয় চালু করতে হবে। যাতে শিক্ষার্থীরা লেখাপড়া শেষে কর্মসংস্থানের পাশাপাশি জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

কাউন্সিলের সভায় প্রফেসর মো. নোমান উর রশীদ, প্রফেসর মো. আবু বক্কর ছিদ্দিক, প্রফেসর মাহফুজা খানম, প্রফেসর ড. মশিউর রহমান, প্রফেসর ফজলুল হক, প্রফেসর মো. আবদুল মতিন, প্রফেসর স্বপন কুমার ঢালী, প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম, প্রফেসর ক্য থিং অং, প্রফেসর মো. আব্দুর রশীদ, প্রফেসর আবু হায়দার আহমেদ নাছের, প্রফেসর স ম ইমানুল হাকিম, প্রফেসর জাফর আহমদ, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোবাশ্বেরা খানম, ড. শামসুদ্দীন ইলিয়াস, ড. মো. নাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন