
নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় এক সন্দেহভাজনসহ জামায়াতের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ।
পুলিশ জানান, সুন্দরগঞ্জ থানা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৯ জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে ।