News71.com
 Bangladesh
 19 Jan 17, 04:05 PM
 290           
 0
 19 Jan 17, 04:05 PM

বরগুনায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বরগুনায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নিউজ ডেস্কঃ বরগুনায় ২০০টি ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে জানানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাফর হোসেন জানান, আটক ওই মাদক ব্যবসায়ীর নাম মো. জসীম উদ্দিন (২৮)। তিনি একজন  চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এসআই মো. জাফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাকুরগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে জসিমকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা তিনটি প্যাকেট থেকে ২০০টি ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়। জাফর হোসেন জানান, আটক জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে দুটি মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জসিমকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন