News71.com
 Bangladesh
 19 Jan 17, 04:07 PM
 295           
 0
 19 Jan 17, 04:07 PM

এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

 

নিউজ ডেস্ক : বান্দরবানে কর্মরত এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন মেজর এস এম তানভীর আহম্মেদ রাব্বীর স্ত্রী রাবেয়া বসরী জেসি। বিচারক মামলার অভিযোগের বিষয়ে বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিকালে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন, মেজর রাব্বির মা কুলসুম বেগম, বাবা আনোয়ার হোসেন এবং ছোট ভাই রাহাত আহম্মেদ। আসামিদের বাড়ি বরিশালের উজিরপুর থানার বাসর গ্রামে। আর বাদী জেসি রাজধানীর মিরপুর থানাধীন মনিপুর এলাকার জনৈক আবদুল হাইয়ের মেয়ে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১০ সালের ৯ জুলাই জেসির সাথে রাব্বির বিয়ের কথাবার্তা হয়। এরপর ২০১২ সালের ২৪ মে মাসে তাদের বিয়ে হয়। বিয়ের সময় প্রায় ছয় লাখ টাকার মালামাল দেয়া হয় রাব্বিকে। কিন্তু এতেও সন্তুষ্ট হতে পারেননি আসামিরা। বিয়ের পর বিভিন্ন সময়ে তারা ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দেয়ায় জেসিকে বিভিন্ন সময়ে মারধোর করা হয়। রাব্বি বিভিন্ন সময়ে মদপান করে ভিকটিমকে মারধর করেন বলে মামলার আরজিতে বলা হয়। এ বিষয়ে আসামি রাব্বির বিরুদ্ধে রেজিমেন্ট প্রধান ও সেনাপ্রধান বরাবর অভিযোগ করেন। কিন্তু এতেও কোনো কাজ না হওয়ায় মামলা দায়ের করেছেন বলে আদালতকে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন