News71.com
 Bangladesh
 19 Jan 17, 07:46 PM
 276           
 0
 19 Jan 17, 07:46 PM

শহীদ আসাদের আত্মত্যাগের মধ্য দিয়েই পতন হয় স্বৈরাচার আইয়ুবের ।। প্রধানমন্ত্রী 

শহীদ আসাদের আত্মত্যাগের মধ্য দিয়েই পতন হয় স্বৈরাচার আইয়ুবের ।। প্রধানমন্ত্রী 

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শহীদ আসাদের আত্মত্যাগের মধ্য দিয়েই পরবর্তীকালে গণঅভ্যূত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের। শহীদ আসাদসহ আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, “বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে ২০ই জানুয়ারি একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহিদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ এক বাণীতে শেখ হাসিনা এ কথা বলেন ।

তিনি বলেন, পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক আচরণ এবং দমন-পীড়নে বাংলার মানুষ যখন দিশেহারা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয়-দফা তখন বাঙালির মুক্তির দিশারি হিসেবে আবির্ভূত হয়। তিনি বলেন, ছয়-দফার স্বপক্ষে প্রবল জনমতের জোয়ার দেখে আতঙ্কিত সামরিক জান্তা আইয়ুব খান বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করে, যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে সমধিক পরিচিত। বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ঘোষিত ছয়দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলন নতুন মাত্রা পায়। বঙ্গবন্ধু পরিণত হন নিপীড়িত ও নির্যাতিত বাঙালির মুক্তির মূর্ত প্রতীকে ।

কারাগারে আটক বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে গর্জে উঠে সারা বাংলার মানুষ। ১৯৬৯ সালের ২০ই জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ছাত্র-জনতার এক সমাবেশে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আসাদুজ্জামান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন