News71.com
 Bangladesh
 19 Jan 17, 07:54 PM
 293           
 0
 19 Jan 17, 07:54 PM

নারীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম ।। জাতীয় সংসদের স্পিকার

নারীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম ।। জাতীয় সংসদের স্পিকার

নিউজ ডেস্কঃ স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম । আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের গভর্নিং বডির সভাপতি সাহানারা আব্দুল্লাহর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, সাবেক অধ্যক্ষ রাশিদা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।

এসময় শিরীন শারমিন চৌধুরী বলেন, 'দেশের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নারী শিক্ষার প্রসারের কোন বিকল্প নেই। বর্তমান সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, ঝরে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ, বৃত্তি ও উপবৃত্তি প্রদান এবং শিক্ষা ট্রাস্ট গঠনের মাধ্যমে প্রণোদনা দিয়ে যাচ্ছে যা শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছে ।' শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ছাত্রজীবন জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়। ছাত্রজীবনকে জ্ঞান অর্জন ও নিজেকে প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে।' এর আগে স্পিকার বেলুন ও পায়রা উড়িয়ে ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ঘোষণা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন