News71.com
 Bangladesh
 19 Jan 17, 08:09 PM
 267           
 0
 19 Jan 17, 08:09 PM

জিম্মি করে চাঁদা আদায় করায় ডিবির ২ এসআই প্রত্যাহার

জিম্মি করে চাঁদা আদায় করায় ডিবির ২ এসআই প্রত্যাহার

নিউজ ডেস্কঃ বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) কমিশনার এস এম রুহুল আমীন। প্রত্যাহার হওয়া দুই উপপরিদর্শক হলেন শামীম ও মাহমুদ।

পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন জানান, এক ব্যক্তিকে জিম্মি করে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই এসআইকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন