News71.com
 Bangladesh
 19 Jan 17, 08:19 PM
 287           
 0
 19 Jan 17, 08:19 PM

বিদ্যুৎ ছিল না, তবু শটসার্কিট থেকে পাটকলে আগুন ।। ঘটনাটি রহস্যজনক

বিদ্যুৎ ছিল না, তবু শটসার্কিট থেকে পাটকলে আগুন ।। ঘটনাটি রহস্যজনক

 

নিউজ ডেস্কঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার নূরীতলা এলাকায় গতকাল বুধবার বিকেলে আশা জুট মিল ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে দাবি করেছে কারখানার ব্যবস্থাপক। তবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. নজরুল ইসলাম খান জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর  অধীনে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছিল। এ কারণে অগ্নিকাণ্ডের শিকার আশা জুট মিলসহ অন্যান্য স্থানে ওই সময়ে বিদ্যুৎ সংযোগ ছিল না।

তবে আশা জুট মিলের ব্যবস্থাপক বেলাল হোসেন দাবি করেন, ‘আমাদের মিলের লাইনে বিদ্যুৎ ছিল, জেনারেটর চলছিল না। মিলের ভেতরে মেশিন চলার সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।’ তিনি আরো বলেন, জানালা দিয়ে স্ফুলিঙ্গ বের হয়ে বারান্দার শেডে রাখা পাটের স্তূপে আগুন লাগে। তবে ভেতরে বা মেশিনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং তাদের নিজস্ব ব্যবস্থপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন