
নিউজ ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারো পিছিয়েছে। আদালতে সব আসামি হাজির না থাকায় আজ বৃহস্পতিবার ধার্য দিনে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণ করেননি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ই ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয় ।
পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, গতকাল বুধবার আদালতে কোনো সাক্ষী হাজির হননি। এজন্য সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা ছিল। তবে একজন সাক্ষী হাজির থাকলেও মামলার ৯ আসামি আদালতে হাজির হননি। এজন্য সাক্ষ্য গ্রহণ করেননি বিচারক ।
২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে ।