News71.com
 Bangladesh
 24 Mar 16, 09:55 AM
 624           
 0
 24 Mar 16, 09:55 AM

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে ।।

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে ।।

নিউজ ডেস্কঃ ২০১৬-১৭ সালের জন্য বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের (বিবিএসপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ নির্বাহী কমিটিতে, এ কে এম রহমতউল্লাহ এমপিকে চেয়ারপারসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে নির্বাহী চেয়ারপারসন এবং ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায়কে সাধারণ সম্পাদক ও আ ফ ম আসাদুজ্জমানকে কোষাধ্যক্ষ করে এ কমিটি গঠিত হয়।

বাংলাদেশ-ভারত এর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বকে আরও জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্প্রতি অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ চ্যাপ্টারের উপদেষ্টা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি এবং ভারত চ্যাপ্টারের রাজ্যসভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য এমপি’র উপস্থিতিতে বিবিএসপি’র নির্বাহী কমিটির নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটির অন্যান্যরা হলেন,কো-চেয়ারপারসন অ্যাডভোকেট আবুল বাসেত মজুমদার, শেখ কবির হোসাইন, এ কে এম বাহাউদ্দিন বাহার এমপি, অধ্যাপক ড. এম ফজলে এলাহী, ইঞ্জিনিয়ার এম শাহাদাত হোসেন শেলী, নমীতা ঘোষ, অধ্যাপক ড. শহীদুল্লাহ সিকদার, খোকন সাহা।

সাংগঠনিক সম্পাদক: আবদুল মাবুদ, রজন চন্দ্র দাশ, নাজমুল হাসান পাখি, অধ্যাপক ড. অসীম সরকার, অ্যাডভোকেট আমীর হোসেন, জোহরা পারভীর জয়া ও অ্যাডভোকেট জহুরুল ইসলাম। যুগ্ম সম্পাদক: অ্যাডভোকেট এস সি ভক্ত, দেলোয়ার হোসেন রাজীব, কামারউদ্দিন আহমেদ, ড. দীপক কুমার দাশ।
দপ্তর সম্পাদক: মুহাম্মদ এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাহীন উল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক: রেখা রাণী গুণ এবং মহিলা বিষয়ক সম্পাদক: খুদিস্তা সুলতান শিপ্রা ।

নির্বাহী সদস্যবৃন্দ: আবদুল মালেক মিয়া, নাহিন রাজ্জাক এম.পি, মহসিন রশিদ, ওয়াকার হাসান বীর বিক্রম, সালাউদ্দিন, রেহান সোবাহান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্মল রোজারিও, নুরুল ইসলাম ঠান্ডু, তামান্না রহমান, মোদাচ্ছের হোসেন অঞ্জু, অ্যাডভোকেট আবদুল নূর দুলাল, এস এম গোলাম মোস্তফা তারা, খলিলুর রহমান মোহন, অধ্যাপক মিয়া মো. শফিকুল ইসলাম, পার্থ সারথী চক্রবর্ত্তী, আজিজুল ইসলাম ভূইয়া, তফাজ্জল হোসাইন, হাবিব হাসান, ইঞ্জিনিয়ার নিখিল চন্দ্র গুহ, অমল কৃষ্ণ পোদ্দার, বেলায়েত হোসেন বেলাল, সাহাব উদ্দিন খান লার্জ ও মোয়াজ্জেম হোসেন।

এছাড়া ২৫ সদস্যের অ্যাডভাইজারি বোর্ডের প্রধান উপদেষ্টা হলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিদায়ী কমিটির চেয়ারপারসন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট এম এ বারী। ইতোমধ্যেই সাংবাদিক, ডাক্তার, আইনজীবী ও প্রকৌশলী সহ বিবিএসপি’র ৭টি প্রফেশনালস চ্যাপ্টারসহ ৫০টি জেলা চ্যাপ্টার গঠন করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন