News71.com
 Bangladesh
 19 Jan 17, 11:10 PM
 281           
 0
 19 Jan 17, 11:10 PM

বছরে ৫শ’র বেশি ওমরাহ হজযাত্রী পাঠাতে পারবে না কোনো একক এজেন্সি ।। ধর্ম মন্ত্রণালয়

বছরে ৫শ’র বেশি ওমরাহ হজযাত্রী পাঠাতে পারবে না কোনো একক এজেন্সি ।। ধর্ম মন্ত্রণালয়

 

নিউজ ডেস্কঃ বছরে ৫শ’র বেশি ওমরাহ হজযাত্রী পাঠাতে পারবে না কোনো এজেন্সি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (হাব) সংশ্লিষ্ট সকলকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ-১) স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয় ।

চিঠিতে জাতীয় হজ ও ওমরাহ নীতির ২১.২.৩ অনুযায়ী বছরে ৫০০ জনের বেশি ওমরাহ হজযাত্রী না প্রেরণের নির্দেশক্রমে এ অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, চলতি বছর (২০১৭) সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের অনলাইনে প্রাকনিবন্ধন শুরু হয়েছে। গত রোববার (১৫ই জানুয়ারি) বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন