
নিউজ ডেস্কঃ নাটোর শহরে ৩টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে, নানা অভিযোগে প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে র্যামব-৫ এর ভ্রমমাণ আদালত শহরের হরিশপুর এলাকার আল-সান হাসপাতালে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেন।
এর আগে, একই অভিযোগে একতা ক্লিনিক কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চিকিৎসক না থাকায় বিসমিল্লাহ ডায়গনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।