News71.com
 Bangladesh
 20 Jan 17, 11:58 AM
 253           
 0
 20 Jan 17, 11:58 AM

শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক আবদুর রউফের মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার

শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক আবদুর রউফের মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান আবদুর রউফের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার ২০ জানুয়ারি। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সকালে মরহুমের কবর জিয়ারত ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জালশুকার মোল্লা বাড়িতে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল এবং দুঃস্থ রোগীদের দিনভর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

আবদুর রউফ আমেরিকান ইউনিভার্সিটি অব ওরিগনে অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ডেনমার্ক, জার্মানিসহ বিশ্বের ২৭টি দেশ সরকারিভাবে সফর করেন। কর্মজীবনে অসংখ্য বেকার যুবককে তিনি সরকারি চাকরি পেতে সহায়তা করেন। অবসর জীবনে নিজ গ্রাম জালশুকায় সমাজসেবায় ব্রতী ছিলেন। তিনি জালশুকা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ির মরহুম আনসার আলী মোল্লার চতুর্থ সন্তান ছিলেন। জালশুকা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন এবং বড়াই উচ্চ বিদ্যালয়ের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তিনি তথ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক আবদুর রহমান এবং অবিভক্ত সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মরহুম আবদুর রহিমের বাবা। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক মরহুম আবদুস সাহিদ ও পিটিআইয়ের সুপার মরহুম মোস্তাক আহমেদের শ্বশুর এবং এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপুর নানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন