News71.com
 Bangladesh
 20 Jan 17, 12:00 PM
 274           
 0
 20 Jan 17, 12:00 PM

ফরিদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পিঠা উৎসব

ফরিদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পিঠা উৎসব

 

নিউজ ডেস্ক : ফরিদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের টেপাখোলা এলাকায় সরকারি শিশু পরিবার (বালিকা) মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ উৎসবে পিঠা খাওয়ার পাশাপাশি শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

উৎসবে ধূপি, সেমাই, রসে ভেজানো চিতইসহ ১০ ধরনের পিঠা শিশুদের মধ্যে পরিবেশন করা হয়। আর এ আয়োজনে খুশি হয় অবহেলিত শিশুরা। ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান জানান, সরকারি শিশু পরিবারের পিতৃ-মাতৃহীন, সুবিধাবঞ্চিত ও অবহেলিত ১৭৫ বালিকা পিঠা খাওয়ার উৎসবে উপস্থিত হয়। এ বছরই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন