
নিউজ ডেস্কঃ গাইবান্ধার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি সাবেক এমপি আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের একান্ত সহকারী মিসকিন মুকুল ও রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির রয়েছেন ।