
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ পাসপোর্টসহ প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার সকালে র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন ।
আটকরা হলেন, আবু বক্কর সিদ্দিক ও রবিউল ইসলাম। তবে এদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি র্যাব। এএসপি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২। অভিযানে বিপুল পরিমাণ পাসপোর্ট ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তার ৮৭টি ভুয়া সিল, ২টি ল্যাপটপ, ও অন্যান্য কাজগপত্রও জব্দ করা হয় ।