News71.com
 Bangladesh
 20 Jan 17, 12:48 PM
 308           
 0
 20 Jan 17, 12:48 PM

সাভারে যৌতুকের জন্য’ স্ত্রীকে পিটিয়ে আহত

সাভারে যৌতুকের জন্য’ স্ত্রীকে পিটিয়ে আহত

 

নিউজ ডেস্কঃ রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল এলাকায় যৌতুকের জন্য এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে বাইপাইল এলাকার আমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ জানান, তিনি সাভারের ব্যাংক টাউন এলাকায় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে ইলেকট্রিক্যাল প্রশিক্ষক হিসেবে কাজ করেন। কয়েক দিন ধরে স্বামী তাঁকে বাবার বাড়ি থেকে কয়েক লাখ টাকা যৌতুক আনতে বলেন। যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে আজ সকালে স্বামী তাঁকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে স্বামী তাঁকে কাঁচি দিয়ে আঘাত করেন। পরে আলমারি থেকে জমানো দুই লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তাঁর স্বামী।  ওই গৃহবধূ আরো জানান, স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ওই গৃহবধূ থানায় অভিযোগ দিলে তদন্ত করে তাঁর স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন