News71.com
 Bangladesh
 20 Jan 17, 01:39 PM
 273           
 0
 20 Jan 17, 01:39 PM

জামায়াত রাজাকার ও জঙ্গিদের নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না ।। তথ্যমন্ত্রী ইনু

জামায়াত রাজাকার ও জঙ্গিদের নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না ।। তথ্যমন্ত্রী ইনু

 

নিউজ ডেস্কঃ জামায়াত রাজাকার ও জঙ্গিদের সাথে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, বিএনপি এবং খালেদা জিয়াকে জামায়াত রাজাকার ও জঙ্গি ছাড়তে হবে। তাদের নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না ।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া সার্কিট হাউজে স্থানীয় জাসদ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ইনু বলেন, বিএনপি নেতাদের অনির্বাচিত অন্তবর্তীকালিন সরকার গঠনের প্রস্তাবটা কার্যত নির্বাচন ভণ্ডুল করার প্রস্তাব। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপনসহ জাসদ নেতাকমীরা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন