
সনজিৎ সরকার উজ্জ্বল: ক্রীড়াচর্চা নৈতিকতা, শৃঙ্খলাবোধ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। খেলাধুলা খেলোয়াড়দের মনকে সমৃদ্ধ করার পাশাপাশি অন্যকেও নির্মল আনন্দ দেয়। খেলাধুলার নান্দনিকতা সকলকে মুগ্ধ করে, সেই নান্দনিকতা সামনে রেখেই ইউস্যাড কুল্লা ইউনিয়ন ইউনিট কর্তৃক শুক্রবার মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় চৌটাইল একদাশ বনাম বরদাইল একাদশের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়।খেলার শুভ উদ্ভোধন করেন ইউস্যাডের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সনজিৎ সরকার উজ্জ্বল। এ সময় ইউস্যাড কুল্লা ইউনিটের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিকাশ সরকারসহ কুল্লা ইউনিয়নের চৌটাইল, চাউলাইল ও বরদাইল গ্রামের অর্ধশতাধিক খেলোয়াড় দর্শক মাঠে উপস্থিত ছিলেন। তাঁরা গ্রামের প্রাকৃতিক পরিবেশে সুবিশাল মাঠে আনন্দেরসহিত খেলা উপভোগ করেন। আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) চৌটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে।