News71.com
 Bangladesh
 20 Jan 17, 07:52 PM
 259           
 0
 20 Jan 17, 07:52 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি: সুজন সভাপতি ও শামিম সম্পাদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি: সুজন সভাপতি ও শামিম সম্পাদক

 

জাবি প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির  ২০১৭ সেশনের নির্বাচনে ডেইলি সানের  মওদুদ আহমেদ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও  ডেইলি অবজারভারের শরিফুল কবির শামিম ২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার  সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির সদস্যরা তাদের ভোটাদিকার প্রয়োগ করেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে বেলা ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ২২ ভোট পেয়ে সহ-সভাপতি পদে দৈনিক সমকালের আরিফুল ইসলাম নেহাল, ১৭ ভোট পেয়ে যুগ্ম- সাধারণ সম্পাদক পদে ডেইলি নিউ এইজের সাইফুল ইসলাম, ২১ ভোট পেয়ে কোষাধক্ষ্য পদে দৈনিক ইত্তেফাকের নিলয় মামুন, ২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে বাংলানিউজ২৪ডটকমের নুর আলম হিমেল নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য হিসেবে ১৯ ভোট পেয়ে দৈনিক সংবাদ প্রতিদিনের তৌহিদুল ইসলাম, ১৮ ভোট পেয়ে ডেইলি স্টারের আসাদুজ্জামান, ১৮ ভোট পেয়ে দৈনিক মানবজমিনের হাসান আল মাহমুদ নির্বাচিত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন