News71.com
 Bangladesh
 20 Jan 17, 07:59 PM
 254           
 0
 20 Jan 17, 07:59 PM

কুয়েতে বিএনপির সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ।।

কুয়েতে বিএনপির সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন পালন করেছে বিএনপির কুয়েত শাখার নেতৃবৃন্দ। কুয়েত সিটির রাজধানী হোটেলে গতকাল বৃহস্পতিবার রাতে জন্মদিন পালনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব আহম্মদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবুল হাসেম এনামের সঞ্চালনায় মরহুম জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম ।

আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাঈন উদ্দিন, নাছের মুর্তজা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন, সহ-সাংগঠনিক সম্পাদক আ.ন.ম তোহা মিলন, সমুন, জাহিদুর রহমান, রফিকুল্লাহ ভূইয়া, জাফর ইকবাল পলাশ, কোরবান আলী, মুস্তাফিজুর রহমান, আবদুল্লাহসহ বিএনপি, যুবদল, শ্রমিক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দল কুয়েত এর আহবায়ক মাওলানা নুরুন নবী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন