News71.com
 Bangladesh
 20 Jan 17, 08:00 PM
 263           
 0
 20 Jan 17, 08:00 PM

নারায়ণগঞ্জে ৭ খুনের রায়ে র্যা বের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি ।।মহাপরিচালক বেনজির আহমেদ

নারায়ণগঞ্জে ৭ খুনের রায়ে র্যা বের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি ।।মহাপরিচালক বেনজির আহমেদ

নিউজ ডেস্কঃ র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জে ৭ খুন মামলার রায়ে র্যা বের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি। সেখানে র্যা বের কিছু লোক ব্যক্তিগতভাবে কাজ করেছে। আইন অনুযায়ী তারা তাদের কাজের শাস্তি পেয়েছে। এদেশের মানুষ র্যা বের প্রতি আস্থাশীল। যেকোন মূল্যে র্যা বকে সুশৃঙ্খল রাখা হবে। আজ শুক্রবার দুপুরে র্যা ব-১৩ এর উদ্যোগে রংপুর পানি উন্নয়ন বোর্ড মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বেনজির বলেন, র্যা ব দীর্ঘ ১৩ বছর ধরে এদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র্যা বই প্রথম তদন্ত করে একদিনের মাথায় সিদ্ধান্ত নিয়ে জড়িতদের বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। র্যা ব কোনো অন্যায়কে প্রশয় দেয় না। ইতোমধ্যে বিভিন্ন অভিযোগে র্যা বের অনেক সদস্যকে জেল, বরখাস্ত ও চাকরিচ্যুত করা হয়েছে ।

সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যার ঘটনায় পুলিশের পাশাপশি র্যাব সদস্যরাও হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা করছেন। এসময় অন্যান্যের মধ্যে র্যা বের অতিরিক্ত মহা পরিচালক কর্নেল আনোয়ার লতিফ, রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি বশির আহমেদ, র্যা ব-১৩ এর অধিনায়ক কমান্ডার আতিকুল্ল্যাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন