News71.com
 Bangladesh
 20 Jan 17, 08:03 PM
 267           
 0
 20 Jan 17, 08:03 PM

শিক্ষকরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর ।। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী

শিক্ষকরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর ।। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, 'শিক্ষকরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর।' তিনি আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রাথমিক শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, 'আপনাদের দক্ষ সেবায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের লেখা পড়া শেখাবেন। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, তাই সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ  গুরুত্ব দিচ্ছে ।'

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ উপনেতার পুত্র আয়মন আকবর বাবলু চৌধুরী ।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশের হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবু পদ দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুস সামাদ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসাইন বাকী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান প্রমূখ। এ সময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী সমিতি তাদের চাকুরী জাতীয়করণসহ ৫ দফা দাবীতে প্রধান অতিথির নিকট স্মারক লিপি প্রদান করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন