News71.com
 Bangladesh
 20 Jan 17, 08:05 PM
 278           
 0
 20 Jan 17, 08:05 PM

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে ।। শিক্ষামন্ত্রী নাহিদ

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে ।। শিক্ষামন্ত্রী নাহিদ

 

নিউজ ডেস্কঃ উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণার ওপর জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মাঠে ‘বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডাচ-বাংলা ব্যাংক এ অলিম্পিয়াডের আয়োজন করে । মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা আরো বাড়াতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমরা এখন অন্যদেশ থেকে জ্ঞান ও প্রযুক্তি আমদানি করি। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা রফতানির যোগ্যতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, নতুন  প্রজন্ম অনেক মেধাবী। তাদের বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে ।

এরাই নতুন বাংলাদেশ নির্মাণ এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছেলে মেয়েদের সমতা অর্জিত হয়েছে এটা  বিরাট অর্জন। বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা ও হার বাড়ছে। শিক্ষার মান বাড়াতে পাঠ্যপুস্তক ও পরীক্ষা পদ্ধতি সহজ এবং বইয়ের বোঝা কমাতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডাচ-বাংলা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুস সাত্তার এবং কমিটির সভাপতি ড. খোরশেদ আহমেদ কবির বক্তব্য রাখেন। এর আগে শিক্ষামন্ত্রী দু’দিনব্যাপী ‘বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৭‘এর উদ্বোধন করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন