News71.com
 Bangladesh
 20 Jan 17, 09:35 PM
 260           
 0
 20 Jan 17, 09:35 PM

বাসার গেট থেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই

বাসার গেট থেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই

নিউজ ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সার ও তেল ব্যবসায়ী ফজলুর রহমান দোকান থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে নগদ তিন লাখ ৭১ হাজার টাকা এবং রূপালী ব্যাংক থেকে পে-অর্ডার করা পাঁচ লাখ ৬৫ হাজার টাকা ছিল। তাঁর বাসা দোকানের কাছেই। বাসার গেটে পৌঁছার পর ফজলুর রহমানের ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি ছিনতাইকারীদের আটক এবং নগদ টাকা ও পে-অর্ডার উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন