News71.com
 Bangladesh
 21 Jan 17, 07:01 AM
 239           
 0
 21 Jan 17, 07:01 AM

গাজীপুরে নদীতে ভেসে উঠল যুবকের মরদেহ

গাজীপুরে নদীতে ভেসে উঠল যুবকের মরদেহ

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর আজ শুক্রবার এক যুবকের লাশ নদীতে ভেসে উঠেছে। ওই যুবকের নাম রাজন মোল্লা (২৫)। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামে।

নিহত রাজনের বাবা জামান মোল্লা জানান, চারদিন আগে রাজন শীতলক্ষ্যা নদীতে গোসলের জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। স্বজনরাও বিভিন্ন স্থানে খোঁজ করে তাঁর সন্ধান পায়নি। আজ বিকেলে স্থানীয়রা কালীগঞ্জ পৌর এলাকা ঘোনাপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে। পরে থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান নিহত রাজনের মরদেহ উদ্ধার করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, স্বজনরা মরদেহটি শনাক্ত করে নিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন