News71.com
 Bangladesh
 21 Jan 17, 07:05 AM
 256           
 0
 21 Jan 17, 07:05 AM

ফেনীতে র্যা্বের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

ফেনীতে র্যা্বের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে র্যাকপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কালাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। জলদস্যু ভাগিনা গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

র্যা ব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যা্ব ৭-এর টহল দল জানতে পারে, জলদস্যু বাহিনীর প্রধান আবুল কালাম আজাদ ওরফে ভাগিনা কালাম তাঁর সঙ্গীদের নিয়ে অবস্থান করছেন। র্যা বের টহল দল ঘটনাস্থলে গেলে জলদস্যুরা তাঁদের ওপর গুলি চালায়। র্যা বও পাল্টা গুলি চালায়। এতে কালাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

র্যা ব আরো জানায়, বন্দুকযুদ্ধের সময় র্যা্বের তিন সদস্য আহত হন। র্যাগব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি শটগান, একটি ওয়ান শুটারগান, ১১টি গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ভাগিনা কালাম সোনাগাজী থানার দক্ষিণ চরদরবেশ এলাকার আবুল হাসেমের ছেলে। সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবির জানান, কালামের বিরুদ্ধে হত্যাসহ ২০টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন