
নিউজ ডেস্কঃ আজ শুক্রবার সকালে সাতক্ষীরার কলারোয়া সদরের তলুইগাছা সীমান্তে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কলারোয়া থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির কাছে খবর পেয়ে একটি ধান ক্ষেত থেকে আনুমানিক ২২ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে শাড়ি ও বোরখা ছিল। প্রাথমিক ভাবে তার শরীরের কোথাও আঘাতে চিহ্ন নেই ।
সাতক্ষীরা ৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরমান হোসেন বলেন, সকালে তলুইগাছায় সীমান্তের জিরো পয়েন্টের কাছে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকেরা বিজিবিকে খবর দেন। পরে লাশ উদ্ধারের জন্য পুলিশকে খবর দেওয়া হয়।
কোথায় কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, ওই নারী ভারতীয় নাগরিক কি না- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ বা বিজিবি। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।