News71.com
 Bangladesh
 21 Jan 17, 05:45 PM
 221           
 0
 21 Jan 17, 05:45 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাতিজার হাতে চাচা খুন

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুলু মিয়া (৬০) নামে এক ব্যক্তি তার ভাতিজার হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক নজরুল ইসলাম ওরফে নজু মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ২৩ জানুয়ারি জল্লিকান্দি গ্রামে একটি শীতকালিন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ও সভাপতির নাম চূড়ান্ত করা নিয়ে দুলু মিয়ার ছেলে ইয়ার হোসেনের সঙ্গে নজরুল ইসলামের তর্ক-বিতর্ক হয়।
একপর্যায়ে নজরুল ইসলাম ইয়ার হোসেনকে মারতে গেলে দুলু মিয়া তাকে রক্ষা করার জন্য এগিয়ে যান। এসময় নজরুল তার হাতে থাকা লাঠি দিয়ে দুলু মিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুলু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক নজরুল ইসলাম পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নানতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন