News71.com
 Bangladesh
 25 Mar 16, 12:54 PM
 776           
 0
 25 Mar 16, 12:54 PM

রাজধানীর মিরপুরে আগুনে পুড়েছে ৩টি দোকান ।।

রাজধানীর মিরপুরে আগুনে পুড়েছে ৩টি দোকান ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর ১৪ নম্বরের একটি মার্কেটে আগুনে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের ফায়ারম্যান মোখলেসুর রহমান বলেন,আজ বেলা সোয়া ১১টার দিকে ১৪ নম্বর পুলিশ ফাঁড়ির পাশের বউবাজারের দোকান গুলিতে আগুন লাগে ।

তিনি বলেন, মার্কেটের তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

আগুনে তিনটি দোকান পুড়েছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানাতে পারেননি ফায়ারম্যান মোখলেসুর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন