News71.com
 Bangladesh
 21 Jan 17, 05:56 PM
 286           
 0
 21 Jan 17, 05:56 PM

মাদারীপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

মাদারীপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

নিউজ ডেস্কঃ মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দিতে বাস উল্টে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, গতকাল সন্ধ্যায় বরিশাল থেকে ছেড়ে আসা সাউদিয়া পরিবহন নামের একটি বাস মোল্লাকান্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হন।আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাড়িটি উদ্ধারের কাজ চলছে। তবে কেউ নিহত হয়নি বলে ওসি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন