News71.com
 Bangladesh
 21 Jan 17, 06:14 PM
 240           
 0
 21 Jan 17, 06:14 PM

কুষ্টিয়ায় বিজিবির অনুষ্ঠানে সাংবাদিক ব্রাত্য ।। সৈনিক বন্দুক উচিয়ে বল্লেন নট এলাউ

কুষ্টিয়ায় বিজিবির অনুষ্ঠানে সাংবাদিক ব্রাত্য ।। সৈনিক বন্দুক উচিয়ে বল্লেন নট এলাউ

নিউজ ডেস্ক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকদের বিজিবি সেক্টরের মধ্যে প্রবেশ করতে দেয়নি বিজিবি সদস্যরা। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আজ শনিবার (২১শে জানুয়ারী) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলাস্থ বিজিবি সেক্টরের উদ্যোগে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, আমাদের আমন্ত্রণ থাকা সত্বেও সেক্টরের ভেতরে আমাদের সংবাদ সংগ্রহের জন্য প্রবেশ করতে দেওয়া হয়নি ।

তারা জানায়, সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রথমে ৪৭ বিজিবির ২ নং গেটে যায়। সেখানে কর্তব্যরত আরপি সদস্যরা জানান, ১নং গেট দিয়ে যান। এ সময় সাংবাদিকরা পরিচয় দিয়ে ১ নং গেট দিয়ে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত বিজিবি সদস্যরা বলেন, “সাংবাদিক নট এলাউ”। যদি যেতে হয় তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে । এ ব্যাপার কথা বলার জন্য ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শহিদুল ইসলামে সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনটি কেটে দেন। ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন