
নিউজ ডেস্কঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নে একটি পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি সুন্দরপুর ইউপি অফিস হতে সাহেব জিল্লা হাট পর্যন্ত ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি সদস্য মো. রুবেল সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার, ৫ নম্বর সুন্দরপুর ইউ পি চেয়ারম্যান মো. শরিফউদ্দিন মাস্টার, ৫ নম্বর সুন্দরপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম এবং দলটির উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন ও উপস্থিত ছিলেন ।