News71.com
 Bangladesh
 21 Jan 17, 07:26 PM
 335           
 0
 21 Jan 17, 07:26 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩ ।।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩ ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় মোট ৩৩ জন আসামিকে গ্রেফতার এবং ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, আটকদের মধ্যে সদর থানা পুলিশ ১০জন, কলারোয়ায় ৮জন, তালায় ২জন, কালিগঞ্জে ৩জন, শ্যামনগরে ৩জন, আশাশুনিতে ৫জন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করে ।

আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া কলারোয়া থানা পুলিশের অভিযানে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন