News71.com
 Bangladesh
 21 Jan 17, 09:45 PM
 269           
 0
 21 Jan 17, 09:45 PM

বাংলাদেশের নিজস্ব উন্নয়ন দেখে বিশ্ব অবাক ।। রেলমন্ত্রী

বাংলাদেশের নিজস্ব উন্নয়ন দেখে বিশ্ব অবাক ।। রেলমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, দেশ আজ উন্নয়নের এক রোল মডেল। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিশ্বের রাষ্ট্র নায়করা অবাক হয়ে প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস নৈরাজ্য দমন করে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে সকল ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় এলে খাদ্যের হাহাকার ও সন্ত্রাস-নৈরাজ্য বাড়ে ।

মন্ত্রী আজ শনিবার সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়নের দাতামা-বটতলা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূইয়া হাসান, কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আলী হোসেন, শামসুল আলম মজুদার, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, ভিপি মাহবুব হোসেন মজুমদার প্রমুখ । এর আগে মন্ত্রী প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে সুয়াগাজি-নবগ্রাম ভায়া কাশিনগর মুক্তিযোদ্ধা মুজিবুল হক সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন