News71.com
 Bangladesh
 21 Jan 17, 09:48 PM
 253           
 0
 21 Jan 17, 09:48 PM

আগামীকাল রবিবার হাইকোর্টে যাচ্ছে নারায়ণগঞ্জের ৭ খুন মামলার ‘রায়ের অনুলিপি’ ।।

আগামীকাল রবিবার হাইকোর্টে যাচ্ছে নারায়ণগঞ্জের ৭ খুন মামলার ‘রায়ের অনুলিপি’ ।।

 

নিউজ ডেস্কঃ আগামীকাল রবিবার হাইকোর্টে পাঠানো হবে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার রায়ের অনুলিপি। ইতিমধ্যে গত বৃহস্পতিবারই হাইকোর্টে অনুলিপি পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানিয়েছেন, মামলার রায় ও নথিপত্র বৃহস্পতিবার পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি থাকলেও হাইকোর্টের নির্দেশনায় আগামীকাল রবিবার পাঠানো হবে ।

আদালত সূত্রে জানা গেছে, দেশের ১৬তম প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করে গত বৃহস্পতিবার ১১টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করায় রায়ের অনুলিপি পাঠানো যায়নি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম জানিয়েছেন, “আমার জানা মতে, এটি এ দেশের দ্বিতীয় বৃহত্তম মামলা, যেখানে ২৬ জনের ফাঁসি হলো। এ মামলাটি আগে শুনানির চেষ্টা করা হবে ।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন