News71.com
 Bangladesh
 21 Jan 17, 09:49 PM
 261           
 0
 21 Jan 17, 09:49 PM

আগামী সমসদ নির্বাচন নির্দলীয় সরকার নয় শেখ হাসিনার অধীনেই হবে ।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

আগামী সমসদ নির্বাচন নির্দলীয় সরকার নয় শেখ হাসিনার অধীনেই হবে ।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, 'রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। রাষ্ট্রপতির গঠিত কমিশনের প্রতি ১৪-দলের আস্থা রয়েছে। ২০১৯ সালেই জাতীয় নির্বাচন হবে। একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না। সেই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। ' আজ শনিবার বিকেলে বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে ১৪-দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুতের আলো। তিনি বলেন, শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন। তাদের জন্য কাজ করেন। তাই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আওয়ামী লীগসহ ১৪-দলের নেতাকর্মীদের নির্দেশ নিয়েছেন ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপির পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, জাতীয় পার্টির নেতা এজাজ আহমেদ মুক্তা, কমরেড অসীম বড়ুন রায়, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, এমপি হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ। এছাড়া ১৪-দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। শেষে মন্ত্রী মোহাম্মদ নাসিমসহ ১৪-দলের উপস্থিত নেতারা ৪ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন