News71.com
 Bangladesh
 25 Mar 16, 01:28 AM
 2271           
 0
 25 Mar 16, 01:28 AM

বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা মন্ত্রী-এমপিদের তালিকা হচ্ছে ,অভিযুক্তরা আগামি জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা মন্ত্রী-এমপিদের তালিকা হচ্ছে ,অভিযুক্তরা আগামি জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা দলীয় মন্ত্রী সাংসদ ও নেতাদের তালিকা তৈরী হচ্ছে। তাঁরা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের ।

গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চালায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ আদালতের কার্যক্রম পরিদর্শনে যান মন্ত্রী। এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের যেসব মন্ত্রী সংসদ সদস্য ও নেতা বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়েছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁরা এখন বিষয়টি টের না পেলেও আগামী নির্বাচনে তাঁদের মনোনয়ন দেওয়া হবে না। তিনি আরও বলেন, ২২ মার্চে অনুষ্ঠিত ইউপি নির্বাচন সুষ্ঠু হলেও ভোট গ্রহণ পরবর্তী সময়ে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হবে।

মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা হাকিম সারোয়ার হোসেন ও বিআরটিএর কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন