News71.com
 Bangladesh
 21 Jan 17, 10:13 PM
 279           
 0
 21 Jan 17, 10:13 PM

কাউন্সেলিং ও মোটিভিশনের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব ।। ডিএমপি কমিশনার

কাউন্সেলিং ও মোটিভিশনের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব ।। ডিএমপি কমিশনার

 

নিউজ ডেস্কঃ আইন প্রয়োগ নয়, কাউন্সেলিং ও মোটিভিশনের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকা এফএম আয়োজিত পথশিশু ও দুস্থদের মধ্য শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন ।

নাগরিক দায়িত্ববোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করায় ঢাকা এফএমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আজ তারা যে চমৎকার আয়োজন করেছে সেটি আমাদের সকলের জন্য অনুকরণীয়। এটি একটি দৃষ্টান্ত। যারা শীতবস্ত্র দান করে এই কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছেন সকলকে ধন্যবাদ ।

আছাদুজ্জামান মিয়া বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ভিশন-২০৪১ সমৃদ্ধ বাংলাদেশ। আমরা এই লক্ষ্যে এগিয়ে যাবো। বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে সব সময় আছে, থাকবে। তিনি বলেন, গত সপ্তাহে ঢাকা মহানগরীর উত্তরা ৪নং সেক্টর, বাড্ডা, গুলিস্তান হ্যান্ডবল গ্রাউন্ড, আজিমপুর, তেজগাঁও, মিরপুর, ধলপুর ও ধানমন্ডি কলাবাগান- এই ৮টি জায়গায় নিজস্ব অর্থায়নে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ডিএমপি। এটি আমাদের নাগরিক দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেম। এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসা ।

তিনি আরও বলেন, আমরা এদেশের এ মাটির সন্তান। কেউ বড় না কেউ ছোট না । সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করবো দেশের জন্য, মানুষের জন্য। এই ব্রত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের প্রত্যাশা, আগামীতে আমরা আরও অনেক ভালো কাজ করবো। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, ক্রিকেটার মোঃ আশরাফুল, ঢাকা এফএম-এর চেয়ারম্যান জলি ইকবাল প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন