News71.com
 Bangladesh
 22 Jan 17, 10:12 AM
 242           
 0
 22 Jan 17, 10:12 AM

ঢাকা কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষ ।। ক্যাম্পাসে আতিরিক্ত পুলিশ ,আটক ১০

ঢাকা কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষ ।। ক্যাম্পাসে আতিরিক্ত পুলিশ ,আটক ১০

নিউজ ডেস্ক : ঢাকা কলেজে ছাত্রদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ ছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয় । এর আগে রাত পৌনে ৮টার দিকে কলেজ ক্যাম্পসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ৩ শিক্ষার্থী আহত হন। আহত হলেন রাসেল, মামুন ও কাজল। তারা ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ সংঘর্ষের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ ।

রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার বিষয়টি জানান। তিনি বলেন, ক্যাম্পস থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১০-১২ জন ছাত্রকে ধানমণ্ডি থানায় নেওয়া হয়েছে। স্টুডেন্ট আইডিকার্ড ছাড়া ক্যাম্পাসের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না । এছাড়াও ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন