News71.com
 Bangladesh
 25 Mar 16, 01:31 AM
 775           
 0
 25 Mar 16, 01:31 AM

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত ।।

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত ।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে দুটি বাসের সংঘর্ষে এক বাহনের চালক ও তার সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। জেলার বাহুবল থানার ওসি মোশারফ হোসেন বলেন, আজ সকালে উপজেলার করাঙ্গী সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।

নিহতরা হলেন- বাস চালক হাফিজ মিয়া ও সহকারী রজব আলী । তাদের বাড়ি বাহুবলের যাদবপুর ও মুকান্দি গ্রামে । প্রত্যক্ষদর্শীদের মাধ্যম বরাত ওসি বলেন, হবিগঞ্জ শহর থেকে নবীগঞ্জগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী বৈশাখী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে নবীগঞ্জগামী বাসের চালক ও সহকারীর মৃত্যু হয় পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

আহতদের মধ্যে পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও বাকিদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন