News71.com
 Bangladesh
 22 Jan 17, 11:16 PM
 235           
 0
 22 Jan 17, 11:16 PM

ধর্মঘট শেষে বেনাপোল বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু

ধর্মঘট শেষে বেনাপোল বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্কঃ ধর্মঘটের কারণে এক দিন বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে বেলাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়। ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমসের কার্যক্রম পুরাতন ভবন থেকে নতুন ভবনে নেওয়ার কারণে গতকাল শনিবার অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে দেশটির বন্দর ব্যবহারকারীরা। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দর দুটিতে আটকা পড়ে অনেক পণ্যবাহী ট্রাক। বিশেষ করে পচনশীল পণ্য সামগ্রী নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা।
পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, আজ কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীদের বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতা হয়। এরপর থেকে আন্দোলনকারীরা ধর্মঘট তুলে নেয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমীর আহম্মেদ জানান, পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা ধর্মঘট তুলে নেওয়ায় আজ আবারও আমদানি-রপ্তানি শুরু হয়। বিকেলে পর্যন্ত ভারত থেকে আমদানি করা হয়েছে ১৮৪ ট্রাক এবং রপ্তানি হয়েছে ৬৫ ট্রাক মালামাল। বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আবদুল জলিল জানান, ধর্মঘট প্রত্যাহার হওয়ায় বন্দরে আমদানি পণ্য দ্রুত খালাস করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন