News71.com
 Bangladesh
 22 Jan 17, 11:20 PM
 263           
 0
 22 Jan 17, 11:20 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন এপিএস ইমরুল কায়েস।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন এপিএস ইমরুল কায়েস।।

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক এম এম ইমরুল কায়েস। আজ রবিবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । প্রধানমন্ত্রীর প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। এই বিভাগে ৪ জন উপ-প্রেস সচিব, একজন সহকারী প্রেস সচিবসহ ১১ জন কর্মরত আছেন । ইমরুলের এই নিয়োগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সংখ্যা হল ২ জন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন