News71.com
 Bangladesh
 23 Jan 17, 11:42 AM
 268           
 0
 23 Jan 17, 11:42 AM

মাদারীপুরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই ।। ক্ষয়ক্ষতি ৫ কোটি টাকা

মাদারীপুরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই ।। ক্ষয়ক্ষতি ৫ কোটি টাকা

নিউজ ডেস্ক : মাদারীপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। জেলার সদর উপজেলার মস্তফাপুর বাজারে আজ সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । প্রায় ২ ঘণ্টার চেষ্টায় মাদারীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে ।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল। খুব দ্রুত সে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে সার, কসমেটিকস, জুতা-স্যান্ডেল, হার্ডওয়ার ও স্বর্ণকারের দোকানসহ মোট ১৫টি দোকান পুড়ে যায় ।

ক্ষতিগ্রস্থদের দাবি, আগুনে তাদের কমপক্ষে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে । মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন