
নিউজ ডেস্ক : চাঁদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে পুলিশ। চাদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, পুলিশের নিয়মিত কাজ হিসেবে গত শনিবার রাত থেকে গতকাল রবিবার রাত পর্যন্ত প্রত্যেক থানার ওসির নেতৃত্বে এ অভিযান চালানো হয় । তিনি বলেন, আটককৃতরা কেউ কেউ ওয়ারেন্টভুক্ত আসামি, কেউ কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।আটককৃতদের মধ্যে ৩ জন দণ্ডাদেশ পাওয়া আসামি রয়েছেন জানিয়ে তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় ব্যাপক চেষ্টা চালিয়ে তাদের আটক করা হয়েছে ।
জেলা পুলিশের ডিআইও-১ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক ৫৯ জনের মধ্যে ১৩ জনকে মাদকসহ আটক করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে । আটক করা হয়েছে সদর উপজেলা থেকে ১৫ জন, হাজীগঞ্জে ১১, কচুয়ায় ১১, ফরিদগঞ্জে ৫, মতলব দক্ষিণে ৭, মতলব উত্তরে ৭ ও শাহরাস্তিতে ৩ জন।