
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬-২০০১ মেয়াদে তাঁর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এস এ মালেকের স্ত্রী সুলতানা নাসিমা বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নাসিমা বানু বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি বার্ধক্যজনিত কারণে আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৭০।