
নিউজ ডেস্কঃ গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশের বিশেষ অভিযানে সুন্দরগঞ্জে জামায়াতের ৬ জন ও পলাশবাড়ীতে বিএনপির একজন, জামায়াতের একজন এবং শিবিরের একজনকে গ্রেফতার করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জ থানায় গ্রেফতারকৃত জামায়াতের ৬ জন স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ।
তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় ৪ পুলিশ হত্যা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার মামলা আছে। তাদেরকে থানা হাজতে এমপি লিটন হত্যা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকালের মধ্যে গাইবান্ধা আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে। তবে তাৎক্ষণিকভাবে তিনি গ্রেফতারকৃতদের পরিচয় জানাতে পারেননি। সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে ।