News71.com
 Bangladesh
 23 Jan 17, 03:39 PM
 260           
 0
 23 Jan 17, 03:39 PM

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে এবার যৌতুকের মামলা!

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে এবার যৌতুকের মামলা!

নিউজ ডেস্কঃ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি ও তাঁর মা নার্গিস আক্তারের বিরুদ্ধে এবার যৌতুকের মামলা করলেন সেই তরুণী। আজ সোমবার ঢাকার মহনগর হাকিমের আদালতে তিনি এ মামলা করেন। বিচারক রায়হান আহম্মেদ মামলাটি আমলে নিয়ে আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন।

এ তরুণীরই করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গতকাল রোববার আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের মামলায় ওই তরুণী ২০ লাখ টাকার যৌতুকের দাবির অভিযোগ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন