News71.com
 Bangladesh
 23 Jan 17, 03:46 PM
 261           
 0
 23 Jan 17, 03:46 PM

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

 

নিউজ ডেস্কঃ আগরতলা ষড়যন্ত্র মামলার ২২তম আসামি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধা মাহফুজুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ সোমবার এক শোকবাণীতে তিনি ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের সাবেক এই কেন্দ্রীয় নেতার অবদানের কথা কৃতজ্ঞতা সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন