News71.com
 Bangladesh
 23 Jan 17, 03:49 PM
 252           
 0
 23 Jan 17, 03:49 PM

ওবায়দুল কাদেরের বক্তব্য আত্মঘাতী : মির্জা ফখরুল

ওবায়দুল কাদেরের বক্তব্য আত্মঘাতী : মির্জা ফখরুল


নিউজ ডেস্কঃ বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করেছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওবায়দুল কাদেরের ওই বক্তব্য আত্মঘাতী। এতে তাঁর দলের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি রাষ্ট্রপতিকে বিতর্কিত করলেন। আমরা বলি, কাদের সাহেব তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিজ দলের এবং রাষ্ট্রপতির অবস্থান পরিষ্কার করুন।’
রোববার সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেলেন, 'বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করেছেন।'

বিএনপিকে উদ্দেশ করে কাদের আরো বলেন, ‘কোনটা নিরপেক্ষ, কোনটা পক্ষ সেটা আমরা ভালো করে জানি। আজিজ-মার্কা ইসি কে গঠন করেছিল? এম এ আজিজ কোন দলের লোক ছিল? সার্চ কমিটিতে প্রস্তাবিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম হাসান কোন দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ছিল? আমরা তা ভালো করেই জানি। সুতরাং নিরপেক্ষতার সংজ্ঞা আমাদের শিখিয়ে লাভ নেই।’ কাদেরের এ বক্তব্য পুরোপুরি মিথ্যা দাবি করে সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ ধরনের আচরণ রাজনৈতিক ও জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়। তারা ভাববে ক্ষমতাসীন দলের সঙ্গে রাষ্ট্রপতির যোগসাজস আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন